হেলিকপ্টারে ঢাকায় নেয়া হলো এমপি বাদশাকে
করোনা আক্রান্ত রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাকে বৃহস্পতিবার বিমান বাহিনীর এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে। তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভর্তি হয়েছিলেন।
দলের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার সন্ধ্যায় নমুনা পরীক্ষায় সংসদ সদস্য এবং বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার করোনা শনাক্ত হয়। ওইদিন রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃহস্পতিবার বিকেল ৩ টার দিকে ঢাকায় আনা হয়।বিকেলেই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

