হাসপাতালে মোশাররফ : রাজপথে মামলা, দোয়া চেয়েছে পরিবার

Share the post
নিজস্ব প্রতিবেদক : প্রবীণ রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় অসুস্থ, পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়ার আহ্বান
রাজনৈতিক রূপান্তরের পর অন্তর্বর্তী সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করেছে। নাগরিক অধিকার ও আইনের শাসনের প্রশ্নে একটি দায়িত্বশীল রাষ্ট্রের ভূমিকাই চায় সবাই। তবে এই পথটি সহজ নয়। নানা মত ও প্রতিবাদ থাকলেও সরকার বারবার আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিচারিক প্রক্রিয়া অব্যাহত রেখেছে—এমনটাই মনে করেন অনেকে।
এই প্রেক্ষাপটেই আলোচনায় উঠে এসেছে প্রবীণ রাজনীতিবিদ, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের বিষয়টি। ৮৩ বছর বয়সী এই নেতা বার্ধক্য ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন। ২০২৪ সাল থেকেই তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। এমনকি শেখ হাসিনার ব্যক্তিগত অনুরোধ সত্ত্বেও অংশ নেননি সর্বশেষ জাতীয় নির্বাচনে।
সম্প্রতি বাথরুমে পড়ে গিয়ে একটি পা ভেঙে যায় তাঁর। বর্তমানে তিনি লাঠির ভরসায় চলাফেরা করেন। হৃদযন্ত্রে পাঁচটি রিং প্রতিস্থাপন ছাড়াও স্মৃতিভ্রংশের মতো সমস্যায় ভুগছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আপনজনদেরও ঠিকমতো চিনতে পারেন না।
তাঁর এই শারীরিক অবস্থার কথা বিবেচনা করে পরিবারের পক্ষ থেকে মানবিক দৃষ্টিকোণ থেকে বিচারিক প্রক্রিয়ায় সহানুভূতির আবেদন জানানো হয়েছে। তারা বলেন, উচ্চ আদালত থেকে ১১টি মামলায় জামিন পেলেও, নতুন মামলায় তাঁকে আবারও গ্রেপ্তার দেখানো হয়—যা তাঁর অসুস্থতাকে আরও জটিল করে তুলছে।
এ বিষয়ে ঢাকা বারের জ্যেষ্ঠ আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখী বলেন, “প্রবীণ এবং অসুস্থ নেতাদের বিষয়ে বিশেষ নজর ও মানবিকতা রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকেই আশা করা যায়।”
আইন বিশেষজ্ঞ অধ্যাপক আসিফ নজরুল পূর্বে মন্তব্য করেছিলেন, “নির্দোষ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে প্রশাসনকে সচেতন থাকতে হবে।”
বিশ্লেষকরা মনে করছেন, রাষ্ট্র যদি মানবিকতা ও ন্যায়বিচারকে সমান্তরালভাবে অগ্রাধিকার দেয়, তাহলে গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে। এমন অবস্থায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]