সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে চাঁদা বন্ধের দাবি

Share the post

ইয়াসিন আরাফাত,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ সোনামসজিদ কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে লাল পতাকা টাঙ্গিয়ে অবৈধ চাঁদা আদায় বন্ধের দাবি জানিয়েছে সোনামসজিদ বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো।

আজ রবিবার দুপুরে সোনামসজিদে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপ, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতি, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটি যৌথ সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, কয়লাবাড়ি ট্রাক পার্কিংয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক মালিক গ্রুপ, শিবগঞ্জ উপজেলা ট্রাক মালিক সমিতি ও জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন প্রতি ট্রাক থেকে অবৈধভাবে ১৬০টাকা থেকে সর্বোচ্চ ৫’শ টাকা পর্যন্ত চাঁদা আদায় করছে। সংবাদ সম্মেলনে বলা হয়, কযলাবাড়ি ট্রাক পর্কিংয়ে অবৈধ চাঁবাজি বন্ধ না হলে বন্দর সংশ্লিষ্ট সংগঠনগুলো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

এসময় উপস্থিত ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর ট্রাক মালিক সমিতির সভাপতি আলমগীর কবির, সোনামসজিদে সোনামসজিদ আমদানী ও রপ্তানীকারক গ্রুপের সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সদস্য তোইনুর ইসলাম, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিক সমন্বয় কমিটির সভাপতি জমির উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]