হাদীর মৃত্যুতে উত্তাল নরসিংদী, বিক্ষোভেরমুখে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির মৃত্যুতে সারাদেশের ন্যায় নরসিংদীতেও বিক্ষোভ, প্রতিবাদ মিছিল ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্লকেড (বন্ধ) করে রেখেছেন বিক্ষুদ্ধ ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের জেলখানা মোড়ে বিভিন্ন প্রান্ত থেকে আসা বিক্ষোভকারী খন্ড খন্ড মিছিল নিয়ে তাহমিদ চত্বরে জড়ো হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক বন্ধ করে দেয়। হাদির মৃত্যু খবরে কয়েকশত বিক্ষোভকারী জেলখানার মোড়ে তাহমিদ চত্বরে একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেন। সেখানে ক্রমেই বাড়ছে বিক্ষোভকারীদের সংখ্যা। এতে ঢাকা-সিলেট মহাসড়কের দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এসময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা-ঢাকা,’ ‘ভারতের আগ্রাসন, ভেঙে দাও-গুড়িয়ে দাও,’ ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ-জিন্দাবাদ’, ‘শহীদের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হবো, গুলির মুখে কথা বলব’- প্রভূতি স্লোগান দেন বিক্ষোভকারীরা।এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল বিক্ষোভকারীদের উদ্দেশ্যে, ন্যায়বিচারের দাবিতে, হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কর্মসূচি সবাইকে শান্তিপূর্ণভাবে পালন করার অনুরোধ জানান। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে একসাথে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]