ওসমান হাদীর খুনীদের গ্রেফতারের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল

Share the post

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে ইসলামী সমমনা ৮দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিল পুর্ব আলোচনা সভায় পৌরশহরের কাচারী মাদরাসার সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, মাওলানা হাবিবুর রহমান, রুহুল আমীন সিরাজী, মঞ্জুরুল হক, আব্দুল হক, মুফতি হুমায়ুন কবির সহ আট দলীয় উপজেলা ও পৌরশাখার নেতাকর্মীবৃন্দ।

বক্তরা বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকান্ড জাতির বিবেককে নাড়িয়ে দিয়েছে। অথচ আজও বিচার প্রক্রিয়ায় গড়িমসি ও দায়ীদের রক্ষার অপচেষ্টা চলছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে দোষীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

বক্তরা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি অব্যাহত থাকলে নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। আজকের কর্মসুচী থেকে আমরা স্পষ্ট ভাষায় জানাতে চাই, শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা চলবে না। ফাঁসি ছাড়া জনগণ এ রায় মেনে নেবে না। জুলাই বিপ্লবে এতো-এতো আত্মদানের পরও আমরা আমাদের বাংলাদেশকে মুক্ত করতে পারিনি। আমরা আর কোন হত্যা চাইনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]