হবিগঞ্জে গ্যাস ফিল্ডের তেল শোধনাগারে আগুন

Share the post

হবিগঞ্জের বাহুবল উপজেলার বড়গাঁও রশিদপুর এলাকার সিলেট গ্যাস ফিল্ডের তেল শোধনাগার প্ল্যান্টে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। বুধবার (৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তেল শোধনাগার প্ল্যান্টে এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই লেলিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতা দেখে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ ঘরবাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ছুটে আসে। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ জানায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে কোম্পানির পাশ দিয়ে বয়ে যাওয়া করাঙ্গী নদীতে তেল ছড়িয়ে পড়ে। এতে নদীর দুই তীরেও আগুন লেগে যায়। এ সময় পার্শ্ববর্তী চক্রামপুর, বড়গাঁও, অলিপুর, শাহপুরসহ ৬/৭টি গ্রামের মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ ও শ্রীমঙ্গল থেকে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটসহ কোম্পাানির নিজস্ব ফায়ার ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্ল্যান্টের জিএম রওনকুল ইসলাম অপু জানান, রাত সাড়ে ১১টার দিকে রশিদপুরে বড়গাঁও চার হাজার ব্যারেল তেল শোধনাগারের বার্ন ফিডের কন্টেইনারে আগুন ধরে। হয়তো কোনো তেলের লাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]