স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাংখ্যা বাস্তবায়নে অংগীকারাবদ্ধ- সৈয়দ এমরান সালেহ প্রিন্স

Share the post

আবুল হাশেম,ধোবাউড়া(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ধোবাউড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এর নব গঠিত কমিটির নেতৃবৃন্দ সোমবার দুপুরে বিএনপির যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সাথে সাক্ষাত করে আসন্ন নির্বচনে তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন ।
এসময় এমরান সালেহ প্রিন্সে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের সমর্থন তাঁর চলার পথে বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে । তিনি বলেন , স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও আকাংখ্যা বাস্তবায়নে অংগীকারাবদ্ধ । একই সাথে মুক্তিযুদ্ধকে অম্লান এবং সন্মান ও শ্রেষ্ঠত্ব অক্ষুন্ন রাখতে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করবে ।
তিনি বলেন , বীরমুক্তিযোদ্ধদের কল্যাণে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন ।তিনি বলেন , জনগণের রয়ে তিনি নির্বাচিত হলে ধোবাউড়ায় বীর মুক্তি যোদ্ধাদের ভবিষ্যত প্রজন্মের কাছে পরিচিত করতে প্রত্যেক মুক্তিযোদ্ধার ছবি ও ব্যবহার্য্য জিনিসপত্রসহ বীরত্বগাথা যুদ্ধের কাহিনী প্রদর্শন করতে জাদুঘর বা প্রদর্শনী কেন্দ্র স্থাপন করা হবে । একই সাথে প্রিন্ট মিডিয়া ও অডিও ভিডিও এর মাধ্যমে এসব সংরক্ষণ করা হবে ।

মুক্তিযোদ্ধা সংসদ , ধোবাউড়া কমান্ড কাউন্সিল এর অসন্ন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এমরান সালেহ প্রিন্সের প্রতি সমর্থন জানিয়ে বলেন ,ধোবাউড়ার মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার এবং শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে বিএনপিকে অবশ্যই সমর্থন করবে । তিনি মুক্তিযোদ্ধাদের ব্যাঙ্ক ঋণের সুদ মওকুফ এবং সুদ মুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা করতে বিএনপির প্রার্থীর প্রতি আহবান জানান । এসময় ধোবাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদির ,যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মিরাজ আলী , সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা একজিবিশন বনোয়ারী , সদস্য বীর মুক্তিযোদ্ধা লাল মাহমুদ , বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই , বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম , বীর মুক্তিযোদ্ধা আলী নেওয়াজ খান , বীর মুক্তিযোদ্ধা দিলীপ ডিব্রা , বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল এবং উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক আজহারুল ইসলাম , সদস্য সচিব আনিসুর রহমান মনিক , সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন , হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন , উপস্থিত ছিলেন।এছাড়াও এমরান সালেহ প্রিন্স প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]