নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প্রতিবাদে সংবাদ সম্মেলন

Share the post
‎মোঃ আরিফ হোসেন,নোয়াখালী জেলার সদর উপজেলার প্রতিনিধি : নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ২ নং গোপালপুর ইউনিয়ন গ্রাম কালিকাপুরে  গাছ কাটাকে কেন্দ্র করে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টার প্রতিবাদে বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন আহত ভুক্তভোগী মোঃ শাহজাহানের মা সাজেদা বেগম (৬৫) ‎সোমবার (১৭ নভেম্বর ২৫ইং) বিকালে নোয়াখালী প্রেসক্লাব সংলগ্ন দৈনিক নয়া পৃথিবীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‎সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন হামলায় আহত শাহজাহানের মা সাজেদা বেগম। তিনি জানান, প্রতিপক্ষ একরাম উল্যার সাথে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছে। চলাচলের পথে একটা মেহগনি গাছ থাকায় বাড়িতে একটা রিক্সা ডুকতে পারে না। শুক্রবার সকাল সাড়ে ৯ টায় আমার ছেলে আহত শাহজাহান একরাম উল্লাকে ডেকে দাড় করিয়ে বদলা দিয়ে  গাছটি কেটে দেন।
সারাদিন সব ঠিক ছিল বিকালে আমার ছেলে নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে পিছন থেকে একরাম উল্লার ২ছেলে মামুন ও পলাশ তাকে পথ আটকিয়ে মরিচের গুঁড়ো চোখে মুখে ছিটিয়ে হাতুড়ি ও রড  দিয়ে এলোপাতাড়ি মারধর করে। তাকে হত্যার চেষ্টা করে। সে মাটিতে লুটিয়ে পড়ে। শোরচিৎকার শুনে আশপাশের লোক দৌড়ে এসে তাকে জীবিত উদ্ধার করে বেগমগঞ্জ ১০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে তার অবস্থা খুবই খারাপ। উন্নত চিকিৎসার জন্য তাকে মাইজদী একটা প্রাইভেট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে আহতের ভাই শাহাদাত হোসেন বাদী হয়ে বেগমগঞ্জ থানায় মামলা নং ২০ তাং১৬/১১/২৫ রুজু করেন। মামলা করায় তারা আমাদের হত্যা করার হুমকি দিচ্ছেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় আছি।
‎তিনি এ বিষয়ে প্রশাসনের উর্ধতন কর্মকর্তার কাছে হামলা কারী আসামিদের গ্রেফতার ও ন্যায় বিচার দাবি করেন।
‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহত শাহজাহানের বোন শাহিনুর, শাহনাজ,সাহিদাসহ নার্গিস আক্তার,মরিয়ম ইসলাম এবং মামলার বাদী তার ভাই শাহাদাত হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]