স্বর্ণ কারিগর এর লাশ উদ্ধার

Share the post
মাহমুদুল ইসলাম সাগর : সাভারের ভাকুর্তা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামের এক স্বর্ণের গহনা তৈরির কারিগরকে হত্যার পর মরদেহ গাছে বেঁধে রাখার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ। তবে আটকের বিস্তারিত জানায়নি পুলিশ।
শনিবার (২১ জুন) বিকেল তিনটার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাকুর্তা স্কুল সংলগ্ন একটি টায়ার কারখানার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে ওই এলাকায় আব্দুল মালেক নামের এক গহনা তৈরির কারিগরের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল করে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে এটি হত্যাকান্ড। তবে ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে এটি হত্যা নাকি অন্যকিছু।
সাভারের ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকান্ড, তদন্ত শেষে বিস্তারিত পরে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]