বগুড়ার শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা মতিন সরকারকে গ্রেফতার করছে ডিবি পুলিশ

Share the post
এস.এম.জয়, বগুড়া : বগুড়ার শীর্ষ সন্ত্রাসী ও বগুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর (কার্যক্রম নিষিদ্ধ) যুবলীগ নেতা আব্দুল মতিন সরকার (৫০) কে গ্রেফতার করা হয়েছে। বগুড়া জেলা গোয়েন্দা শাখা ডিবির একটি টিম গত ২১শে জুন শনিবার রাত ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বগুড়া ডিবির ওসি ইকবাল বাহারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো,ইকবাল বাহার “Channel 21” -কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মোহাম্মদপুরের বসিলা এলাকায় একটি ফ্লাট বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
মতিন সরকার সেখানে ওই ফ্লাট বাড়ি ভাড়া নিয়ে গোপনে বসবাস করে আসছিল। তার বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই -আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে দুটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
এ- নিয়ে সব মিলিয়ে তার বিরুদ্ধে মোট ২০টি মামলা আদালতে চলমান আছে। ডিবির টিম তাকে গ্রেফতার করে ঐদিন রাত বারোটার দিকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে।
আজ রোববার তাকে আদালতে হাজির করা হতে পারে। ধৃত মতিন সরকারের বাড়ি বগুড়া শহরের চকসূত্রাপুর চামড়া গুদাম এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]