সোশ্যাল মিডিয়া ছাড়লেন আমির খান
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। গত ১৪ মার্চ এই অভিনেতা ৫৬ বছরে পা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছায় ভাসছেন তিনি। জন্মদিনের একদিন পর ভক্তদের দুঃসংবাদ দিলেন তিনি। ঘোষণা দিলেন সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি।
সোমবার (১৫ মার্চ) ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।জন্মদিনের একদিন পর সোশ্যাল মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন বলিউড অভিনেতা আমির খান। তার এমন সিদ্ধান্তে হতবাক হয়ে গেছে নেটিজেনরা। তবে কেন হঠাৎ করে সোশ্যাল মিডিয়া ছাড়ছেন তিনি এ বিষয়ে কিছুই স্পষ্ট করেননি।
সোমবার আমির খান ইনস্টাগ্রামে লেখেন, ‘বন্ধুরা আমার জন্মদিনে এত ভালোবাসা, শুভেচ্ছাবার্তা পাঠানোর জন্য ধন্যবাদ। আমার হৃদয় পরিপূর্ণ। তার সঙ্গে আপনাদের জানাই এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট। আপনারা তো জানেনই আমি সোশ্যাল মিডিয়ায় ভীষণই অ্যাক্টিভ (মজা করে)। তাই আমি সোশ্যাল মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

