সোনারগাঁয়ে বেপরোয়া আল মোস্তফা, বসত বাড়ি সহ ,মেঘনা নদী,সরকারি খাস জমি ও গ্রাম দখল করেই চলেছে

Share the post
ফাহাদ , সোনারগাঁ : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে বসত বাড়ি, খামার, নদী, সরকারি খাস জমিসহ আশাঢ়িয়ার চর গ্রাম দখল করার অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) উপজেলার পিরোজপুর ইউনিয়নের আশাঢ়িয়ার চর সেতুর নিচ দিয়ে মেঘনার শাখা নদীর এক তৃতীয়াংশ দখল করার অভিযোগ পাওয়া গেলে সরেজমিনে দেখা যায়, স্থানীয় এলাকাবাসীর কারো বসত ভিটা, কারো খামার, কারো বাড়ির পায়খানা ভেঙে অবৈধ ভাবে বালি ভরাট করা হয়েছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে বসত বাড়ির উপর দিয়ে ফলজ গাছ কেটে রাস্তা নির্মাণ করা হয়েছে৷
আষাঢ়িয়ার চর গ্রামের বাসিন্দা সিরাজুল ইসলাম বলেন, ‘আমার গরুর খামার ও বাড়ি বালু ভরাট করে দখল করে এখন বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছে আল মোস্তফা। আমরা এখন গরু-ছাগল ও আমার পরিবার নিয়ে কই যামু তা বুঝতে পারছি না’।
একই এলাকার আল আমিনের স্ত্রী সুমি আক্তার বলেন, আল মোস্তফা গ্রুপের বিরুদ্ধে আমরা এখন কথা বললে রাতেই আমাদের বাড়িতে হামলা করবে তার পালিত সন্ত্রাসীরা। আমরাসহ পুরো আশাঢ়িয়ার চর গ্রামবাসী আতংকে আছি। কখন যেন সবাইকে গ্রাম থেকে বের করে দেয় আল মোস্তফা।
সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয় সম্পাদক আব্দুল জলিল বলেন, বিএনপির রাজনীতি করি বিধায় বিভিন্ন পত্রপত্রিকায় আসছে আমি নাকি আল মোস্তফাকে এই নদী ও গ্রাম দখল করতে সহযোগিতা করতেছি। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত আওয়ামী লীগের আমলে চল-চাতুরী করে এনিমি সম্পত্তি ও খাস জমি ভরাটের নামে নদী ও গ্রামের সাধারণ মানুষের জায়গা দখল করছে।
আল মোস্তফা গ্রুপের স্বত্তাধিকারী মোস্তফা কামালকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খুদেবার্তায় জানান, আমরা বালু ভরাট বন্ধ করে দিয়েছি। বিআইডব্লিউটিএ, এসি ল‍্যান্ড  এলাকাবাসী সকলেই জানে এটা কোম্পানির জায়গা, রাস্তার জায়গা সড়ক ও জনপথ বিভাগের আছে যদি প্রয়োজন হয় অনুমতি সাপেক্ষে ব‍্যবহার করা যাবে।
সোনারগাঁও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: তৌফিকুর রহমান বলেন, নদী ভরাটের বিষয়টি জানার পর নায়েব ও সার্ভেয়ারসহ আমি গিয়ে বালু ভরাটের কাজ বন্ধ করেছি। এই বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানানো হয়েছে। খুব শীঘ্রই নদী ও গ্রাম দখলবাজদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]