ফাহাদ, সোনারগাঁ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর আন্দারমানিক এলাকায় মাসুদ সরকার (৩৫) নামের এক অটো চালক কে পূর্ব শত্রুতার জের ধরে ঘরে প্রবেশ করে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ঘরে লুটপাট চালিয়ে নগদ এক লক্ষ টাকা ও কানের দুল, চেন সহ সর্বমোট এক ভরি স্বর্ণ যার মূল্য ২ লক্ষ ১০ হাজার টাকা লুট করার অভিযোগ উঠেছে একই ইউনিয়নের হযরত আলী ( ৫৩) পিতা এলাহী মোল্লা, রাসেল (১৮) পিতা হযরত আলী সহ অজ্ঞাতনামা আরও ৫/৭ জনের একটি সন্ত্রাসী দল।
ভুক্তভোগী থেকে জানা যায়, শুক্রবার সকাল আনুমানিক ৭ঃ১৫ মিনিটে আচানক লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির সামনে হযরত আলী ও রাসেল সহ পাঁচ সাতজনের অচেনা ব্যক্তি ডাকাডাকি শুরু করে ।
এমতঅবস্থায় দরজা খুলতেই তারা জোর করে ঘরে প্রবেশ করে মাসুদ সরকারকে এলোপাথাড়ি আঘাত করতে থাকে এক পর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে, তার চিৎকার ও স্ত্রী রহিমা বেগমের চিল্লাচিল্লিতে তাকেও আঘাত করতে থাকে।
একপর্যায়ে তারা জোর করে ঘরের আলমারি খুলে নগদ অর্থ এক লক্ষ টাকা ও গলার চেইন ,কানের দুল নিয়ে পালিয়ে যায়।এদিকে স্ত্রী রাহিমা বেগমের কান্নার শব্দ শুনে আশেপাশের মানুষ জড়ো হলে স্বামী মাসুদ সরকারকে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তার শারীরিক অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেলে ভর্তির জন্য পাঠানো হয়।
স্ত্রী রহিমা বেগম আরো বলেন, হযরত আলী ও রাসেল মিয়া তারা দুজনেই নয়াপুর কাঠালিয়াপাড়া এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি সহ বিভিন্ন অপকর্মের করে থাকে তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না।
এ ব্যাপারে স্বামীর পক্ষ হয়ে স্ত্রী রহিমা বেগম সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, আমি লিখিত অভিযোগ করেছি, সোনারগাঁও থানা থেকে তদন্তের জন্য এসআই মোয়াজ্জেম কে পাঠানো হয়েছে ,আমি সোনারগাঁ থানার ওসির কৃতজ্ঞতা প্রকাশ করছি যে ,তারা আমার কথা শুনে বিষয়টি আমলে নিয়েছেন।
এ বিষয়ে সোনারগাঁ থানার (ওসি তদন্ত) রাশেদ খান বলেন, স্ত্রী রহিমা বেগমের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, আমি সাথে সাথেই ঘটনার তদন্তের জন্য এসআইকে দায়িত্ব দিয়েছি, যাতে সুস্থ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

