মোঃ মাহবুবুর রহমান সোহেল,কালিয়াকৈর প্রতিনিধি:গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সাইদুল ইসলামের বড় মেয়ে মোছাঃ সায়মা খাতুন (বয়স প্রায় ১০) গত **৩০ আগস্ট ২০২৫ ইং তারিখে নিজ বাসা থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। প্রায় দুই মাস পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সেদিন সকালে বাবা সাইদুল ইসলাম ও মা রহিমা খাতুন কর্মস্থলে যাওয়ার আগে দুই মেয়ে — মোছাঃ সায়মা খাতুন ও মোছাঃ সুম্মা খাতুন — কে বাসায় রেখে যান। দিন শেষে তারা বাসায় ফিরে দেখেন বড় মেয়ে সায়মা নিখোঁজ। এরপর থেকে সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস মেলেনি।
নিখোঁজ সায়মার বাবা সাইদুল ইসলাম বলেন, “আমি কালিয়াকৈর থানা, বিভিন্ন আইনপ্রয়োগকারী সংস্থা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছি। কিন্তু এখনো আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। আমি আমার মেয়েকে ফিরে পেতে চাই।”
এ ঘটনায় কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানা গেছে।পুলিশ জানায়, তারা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে এবং শিশুটিকে উদ্ধারের জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে শিশুটির কোনো খবর না মেলায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।পরিবার ও এলাকাবাসী প্রশাসনের কাছে দ্রুত শিশুটির সন্ধান ও নিরাপদে ফেরানোর দাবি জানিয়েছেন।

