সৈয়দপুরে ৫০০ পরিবারকে ওব্যাট দিলো খাদ্য সহায়তা

Share the post

রাজু আহম্মেদ,নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলায় পবিত্র মাহে রমজান ও চলমান লকডাউনে সৈয়দপুরে ৫০০ অসহায় দিনমজুর পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে ওব্যাট নামক স্বেচ্ছাসেবী একটি সংস্থা। ওব্যাট কানাডার অর্থায়নে ডোপ্স ফাউন্ডেশন ওই খাদ্য সহায়তা কর্মসূচী বাস্তবায়ন করে। সোমবার (২৬ এপ্রিল) দুপুরে শহরের চাঁদনগর ওব্যাটের অফিস হতে অসহায় পরিবারগুলোকে ওই খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ উপস্থিত থেকে দুস্থদের মাঝে ওই ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় ১০ কেজি চাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, আটা ২ কেজি, ডাল আড়াই কেজি, ছোলা আড়াই কেজিসহ মোট ২০ কেজি করে খাদ্য সামগ্রী দেওয়া হয় ওই পরিবারগুলোকে। ওব্যাট কানাডা ব্যাক টু ব্যাক স্কুলের শিক্ষিকা তাবাসসুম বলেন এটা কোন সাহায্য নয় এটা দুস্থদের প্রাপ্য যেটা আমরা সাধ্যমত দেওয়ার চেষ্টা করছি। বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক এম আর আলম ঝন্টু ,

সাংবাদিক নওশাদ আনসারী, আলমগীর হোসেন, ওব্যাট হেল্পার্স এর প্রকল্প কর্মকর্তা মাহফুজ আলম, প্রান্তিক জনগোষ্ঠি কর্মকর্তা ইরফান আজম প্রমুখ। এর আগে ওব্যাটের জামিল হাসান, রাব্বি হাসান, তানভির হোসেনসহ অন্যান্য সদস্যরা শহরের বিভিন্ন মহল্লা থেকে অসহায়দের ওই তালিকা তৈরি করে খাদ্য সহায়তা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]