সৈয়দপুরে মাদক সেবনের দায়ে মো. আরমান হোসেন (৪৩) নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড

Share the post

মোঃ মাইনুল হক, বিশেষ প্রতিনিধি রংপুর: নীলফামারী জেলা সৈয়দপুর পৌরসভার বাশবাড়ি এলাকায় মাদক সেবন করার দায়ে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম গত বুধবার (২৮ এপ্রিল) ওই দন্ডাদেশ দেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, শহরের বাঁশবাড়ী পুলিশ লাইন এলাকার মৃত. ইলিয়াস আলীর ছেলে আরমান হোসেন। সে নিয়মিত মাদক সেবন করতো এবং মাদকের টাকার জন্য প্রায় প্রতিদিন তার বৃদ্ধার মায়ের ওপর নানা রকম শারীরিক অত্যাচার নির্যাতন করে আসছিল। ঘটনার দিন গত বুধবার সকালে আবারও সে বাড়িতে মাদক সেবন করে তার বৃদ্ধা মা মালেকা বেগমকে গালমন্দ করাসহ শারীরিক অত্যাচার- নির্যাতন করে। এতে তার মা ছেলের অত্যাচার নির্যাতনে অতিষ্ঠ হয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ করেন। আর তার মায়ের দেয়া এ লিখিত অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রমিজ আলম তাৎক্ষণিক থানা পুলিশ সদস্যদের নিয়ে আরমানের শহরের বাঁশবাড়ি পুলিশ লাইনের বাড়িতে যান। সেখানে গিয়ে তিনি আরমানকে মাদক সেবন অবস্থায় দেখতে পান।

এ সময় আরমান নিজেও মাদক সেবনের কথা অপকটে স্বীকার করেন। পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদক সেবনের দায়ে আরমান হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালতে নিবাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলম মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ওই দন্ডাদেশ দেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]