সৈয়দপুরে বন্ধ স্ট্যান্ডিং টিকেট পকেট ভারী রেল কর্মকর্তা-কর্মচারীদের

Share the post

রাজু আহম্মেদ( নীলফামারী জেলা প্রতিনিধি): নীলফামারীর সৈয়দপুর রেল স্টেশন থেকে ট্রেন চলাচল করলেও পাশ্বর্তী গন্তব্য স্টেশনে যাওয়ার জন্য দেওয়া হচ্ছে না যাত্রি টিকেট। দীর্ঘনি ধরে এসব গন্তব্যে টিকেট দেওয়া বন্ধ রয়েছে। তবে টিকেট না দিলেও যাত্রি চলাচল রয়েছে স্বাভাবিক। সে সুযোগে কোটি কোটি যাচ্ছে ট্রেনে কর্মরত এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীদের পকেটে। সরেজমিনে স্টেশনে গিয়ে দেখা গেছে পাশ্ববর্তী নীলফামারী, ডোমার, চিলাহাটি এবং দিনাজপুর জেলার পার্বতীপুর, ফুলবাড়ি, বিরামপুর যাওয়ার টিকেটের জন্য কাউন্টারে ভীর করছিলেন যাত্রিরা। এসময় টিকেট কাউন্টার থেকে জানানো হচ্ছিল এসব স্থানে যাওয়ার টিকেট বরাদ্দ নেই। রংপুরের তারাগঞ্জ উপজেলার রেজাউল হক ও মিজানুর রহমান বলেন, আমরা দিনাজপুর জেলার বিরামপুরে যাব। কিন্তু টিকেট পাচ্ছি না।

বাধ্য হয়ে ট্রেনে উঠে টিটিকে টাকা দিয়ে যেতে হবে। এ বিষয়ে সৈয়দপুর রেল স্টেশনের বুকিং অফিস সূত্র জানায়, সৈয়দপুর থেকে নীলফামারী তিতুমীর ও বরেন্দ্র ট্রেনের ভাড়া ৪৫ টাকা, ডোমার ও চিলাহাটি পর্যন্ত ৫৫ টাকা এবং নীলসাগর, সীমান্ত ও রূপসার ভাড়া ৫০ও ৬৫ টাকা। অপরদিকে পার্বতীপুর পর্যন্ত তিতুমীর ও বরেন্দ্র ট্রেনের ভাড়া ৪৫ টাকা এবং ফুলবাড়িও বিরামপুর ৫৫ টাকা। নীলসাগর ও রূপসা ট্রেনের ভাড়া পার্বতীপুর ৫০ টাকা, ফুলবাড়ি ৬৫ টাকা এবং বিরামপুর ৮৫ টাকা। রেলওয়ের শহর বলে পরিচিত সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে পার্শ্ববর্তী নীলফামারী, চিলাহাটি, ডোমার, পার্বতীপুর, ফুলবাড়িসহ আশপাশ এলাকার বিভিন্ন স্থানে ট্রেনে যাতায়াত করতে হয়। কিন্তু এসব স্থানের জন্য দেওয়া হচ্ছে না স্ট্যান্ডিং টিকেট। বাধ্য হয়ে হয়ে টিকেট ছাড়াই ট্রেনে উঠছেন অনেকে। ট্রেনে উঠে তাদের পড়তে হয় ভাড়ার বিপত্তিতে ।

কর্তব্যরতরা ভয়ভীতি দেখিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করলেও দেন না কোন টিকেট। শহরের মিস্ত্রিপাড়া এলাকার আমিনুর রহমান (৩৫) বলেন, বিভিন্ন প্রয়োজনে সৈয়দপুর স্টেশন থেকে ট্রেনে আমাকে যেতে হয় চিলাহাটিতে। যাওয়া কিংবা আসার সময় টিকেট পাওয়া যায় না। ফলে ট্রেনে উঠে ভাড়া পরিশোধ করলেও রশিদ পাওয়া যায় না। আর রশিদের কথা বললেই ভয়ভীতি দেখানো হয়। সৈয়দপুর স্টেশন মাস্টার এসএম শওকত আলী বলেন, করোনার পরিস্থিতির শুরুতে বেশ কিছুদি স্ট্যান্ডিং টিকেট বন্ধ ছিল। এর পর চালু হলেও গত ২০ জানুয়ারী থেকে আবারো বন্ধ করে দেওয়া হয়ছে। নির্দেশনা না থাকায় আসন বরাদ্দের বাইরে কোনো টিকেট বিক্রি করতে পারছি না। তিনি আরও জানান, বিনা টিকেটের যাত্রীরা ট্রেনে টিকেট নিতে চাইলে জরিমানা প্রদান করতে হয়। সে জরিমানার পরিমান গন্তব্যের ভাড়ার সমপরিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]