প্রেমের ফাঁদ পেতে প্রতারণা, ৫ নারীসহ গ্রেপ্তার ১১

Share the post

রংপুরে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ৫ নারীসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে নগরীর বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুরের মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৩টি মোবাইল, তিনটি ব্যাংক এটিএম কার্ডসহ নগদ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা নগরীর বিভিন্ন জায়গায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। কখনো প্রেমের ফাঁদে ফেলে আবার কখনো নগরীর বাইরে থেকে আসা লোকজনকে ভয়-ভীতি দেখিয়ে হাতিয়ে নিতেন মোটা অংকের টাকা। এ ঘটনায় এখন পর্যন্ত দুইটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]