সৈয়দপুরে কনকনে ঠান্ডায় আগুন পোহাতে দগ্ধ এক বয়স্ক

Share the post

রাজু আহমেদ (নীলফামার জেলা প্রতিনিধি): নীলফামারী সৈয়দপুর উপজেলায়,শীতে একটু গরম পেতে চুলার আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন এক বয়স্ক।তেনাকে সঙ্গে সঙ্গে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।বর্তমান তার অবস্থা আশঙ্কা জনক।তিনি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।ঘটনাটি ঘটেছে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নে।এলাকাবাসী সূত্রে জানা যায়,ওই ইউনিয়িনের চড়কপাড়া (ডাঙ্গাপাড়া) গ্রামের অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী মজিবর রহমানের স্ত্রী আম্মাজান (৬০) শীতে কাবু হয়ে ওইদিন চুলার আগুন পোহাচ্ছিলেন। এ সময় তার পড়নের ম্যাক্সিতে আগুন লেগে যায়। এতে তার শরীরের পেছনের অংশ ঝলসে যায়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরের দিন সেখানকার চিকিৎসক তাকে রমেকের বার্ন ইউনিটে স্থানন্তর করে। সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মোঃ ওমেদুল হাসান সরকার জানান, অগ্নিদগ্ধ আম্মাজানের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের প্রায় ৭০ ভাগ পুড়ে গেছে। প্রসঙ্গত বিগত কয়েকদিন থেকে প্রবল শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে নীলফামারী জেলাসহ উত্তরাঞ্চল। এর ফলে প্রচন্ড শীতে কাতর হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। এই শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় শীতবস্ত্র না পেয়ে অনেকেই খরকুটো জ্বালিয়ে বা চুলার আগুনে একটু উষ্ণতা পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।তাই এই অঞ্চলের মানুষের দাবি বিষয়টি সরকারি ভাবে বিবেচনা করে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়ে সেবা প্রদান করা হউক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]