সেন্টমার্টিনে পুলিশ ফাঁড়ি ও অফিসার্স মেস উদ্বোধনে আইজিপি

টেকনাফ প্রতিনিধি : দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস ভবন উদ্বোধন করলেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার (৫ফেব্রুয়ারি) দুপুর ২টায় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ডেইলপাড়াস্থ নবনির্মিত এ পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম, অতিরিক্ত ডিআইজি মো. জাকির হোসনে খান পিপিএম, কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসন বিপিএম (বার), টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাশসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রসঙ্গত, ২০১০সালের ৩১ জানুয়ারি তৎকালীন পুলিশের আইজিপি নুর মোহাম্মদ সেন্টমার্টিন দ্বীপে নবনির্মিত পুলিশ ফাঁড়ি ও পুলিশ অফিসার্স মেস নির্মাণ কাজের উদ্বোধন করেছিলেন।

