সেনাবাহিনীর লক্ষীছড়ি জোন কর্তৃক গণহত্যা দিবস পালন

Share the post

মোঃ করিমুল হক, খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়ির গুইমারা রিজিয়নস্থ লক্ষীছড়ি সেনা জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ে গণহত্যা দিবস উপলক্ষে অনলাইনে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ শে মার্চ) বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন লক্ষীছড়ি জোন কমান্ডার ও অত্র বিদ্যালয়ের সভাপতি লেঃ কর্ণেল মোঃ রাশেদুজ্জামান রাশেদ, পিএসসি, জি। তিঁনি বলেন, ঐ দিন পাকিস্তানি হানাদার বাহিনী অপারেশন সার্চলাইট পরিচালনা করে, এদেশের নিরস্ত্র ঘুমন্ত বাঙ্গালিদের উপর কাপুরুষের মত অস্ত্রশস্ত্র নিয়ে ঝাপিয়ে পড়ে।

ঐদিন তারা আমাদের শুধু হত্যাই করতে চাইনি, আমাদের বাঙ্গালি জাতিসত্তাকে ধ্বংস করার ষড়যন্ত্র নিয়েই অপারেশনে নেমেছিলো তারা। অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের নির্বাহী কমিটির সদস্য কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সদস্য জনাব আব্দুর রহিম। এছাড়া অনলাইন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ শামসুল আলম, মুক্তযোদ্ধা অনিল কান্তি মহাজনসহ আরো অনেকে। বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম বলেন, যখন জানতে পারলাম ২৫ শে মার্চ ভয়াল রাতে আমার নিরীহ ভাইবোনের উপরে তারা হত্যাযজ্ঞ চালিয়েছে, তখনই যুদ্ধে যাওয়ার পরিকল্পনা করি এবং যুদ্ধে চলে যাই। এছাড়াও অনলাইন অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, একজন প্রবীণ ব্যক্তি এবং একজন শিক্ষার্থী বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]