সেনাবাহিনীর উদ্যোগে নওগাঁয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

Share the post
মির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নওগাঁয় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। রবিবার সকালে নওগাঁর রানীনগর আবাদপুকুর উচ্চ বিদ্যালয়ে এই ফ্রি চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। সেনা প্রধানের দিক নির্দেশনায় এই চিকিৎসা কার্যক্রম ১১ পদাতিক ডিভিশন তত্ত্বাবধানে ২৫ অ্যাম্বুলেন্স ও ৪ ইঞ্জিনিয়ার্সের উদ্যোগে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। সকাল ৯ টা থেকে বেলা ৩ তিনটা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় বগুড়া মাঝিড়া সি এম এইচ এর বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে গাইনি, মেডিসিন, অসহায় ও দরিদ্র শিশু চক্ষু, ও চর্ম রোগীদের বিনামূল্য স্বাস্থ্য পরীক্ষা ব্যবস্থাপত্র ও ওষুধ প্রদান করা হয়। দিনব্যাপী ক্যাম্পের প্রায় প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

Share the post

Share the postমির্জা তুষার আহমেদ,নওগাঁ প্রতিনিধি:নওগাঁ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ে শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৪০০ জন মুক্তিযোদ্ধার উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাপানিতা ইউনিয়ন কমান্ডার মুসলিম উদ্দিন এবং গীতা পাঠ করেন সন্তস কুমার। শিকারপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব […]

নওগাঁর সাংবাদিকদের দেখে মাইকে ঘোষণা দিয়ে তেল দেওয়া বন্ধ করলেন সুমন ফিলিংস 

Share the post

Share the postনওগাঁ প্রতিনিধি:নওগাঁ জেলা প্রশাসনের নির্দেশনা অমান্য করে জ্বালানি তেল বিক্রিতে চরম স্বেচ্ছাচারিতা ও সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে নওগাঁ সদরস্থ ‘সুমন ফিলিং স্টেশন’ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শনিবার (১৮ এপ্রিল) সকালে পাম্পে সাংবাদিকের উপস্থিতিতে মাইকিং করে তেল বিক্রি বন্ধ করে দিয়ে সাধারণ গ্রাহকদের খেপিয়ে তোলার মাধ্যমে এক ভয়াবহ ‘মব’ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায় […]