সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

Share the post

মোঃ নুর আলম আজাদ, গাইবান্ধা : গাইবান্ধা: গাইবান্ধায় ৩ বছর
আগে মানস নদীতে সেতুর নির্মাণ কাজ শেষ হলেও এ পর্যš—
হয়নি সংযোগ সড়ক। ফলে কোটি টাকা ব্যয়ে নির্মিত
সেতুটি উপকারে লাগছে না এলাকাবাসীর। এ অবস্থায় সেতুর দুই
পাশে সংযোগ সড়ক নির্মাণর দাবিতে মানববন্ধন করেছে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি।
রোববার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় গাইবান্ধা সদর উপজেলার
গিদারী ইউনিয়নের দ¶িণ গিদারী বালিয়ারছড়ায় এ কর্মসূচী
পালন করে দলের গিদারী শাখা।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও
কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, সদর উপজেলা
সভাপতি ছাদেকুল ইসলাম, দারিয়াপুর অঞ্চল কমিটির সাধারণ
সম্পাদক জাহাঙ্গীর আলম মাস্টার, জেলা কমিটির সদস্য সšে—াষ
বর্মণ, ¶েতমজুর নেতা এমদাদুল হক মিলন প্রমুখ।
বক্তারা বলেন, গাইবান্ধা সদর উপজেলার দ¶িণ গিদারী বালিয়ার ছড়ায়
মানস নদীতে কোটি টাকারও বেশি ব্যয়ে সেতুটির নির্মাণ
কাজ তিন বছর আগে শেষ হয়। শুধুমাত্র সংযোগ রা¯—া নির্মাণ
না হওয়ার কারণে এতদিন ধরে সেতুটি দিয়ে মানুষ কিংবা
যানবাহন চলাচল করতে পারছে না।
তারা আরও বলেন, কোটি টাকা খরচ করে সেতু বানিয়ে সংযোগ
সড়ক অভাবে বছরের পর বছর চলাচলের অনুপযোগী করে ফেলে রাখার দায়
কর্তৃপ¶কে নিতে হবে। এদের শা¯ি— হওয়া প্রয়োজন। তারা
অবিলম্বে সংযোগ রা¯—া নির্মাণের দাবি জানান।
সেতু নির্মাণের ৩ বছরেও হয়নি সংযোগ সড়ক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে বসতঘরে আগুন, ক্ষতি ২ লাখ টাকা

Share the post

Share the postমো: রিপন হোসেন,ধামরাই (ঢাকা) প্রতিনিধি : ঢাকার ধামরাইয়ে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে একটি বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় চার লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১২টা ৭ মিনিটে উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা […]

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]