বাংলাদেশের সর্ববৃহৎ “শেখ হাসিনা’র মানব স্থিরচিত্র” প্রদর্শনী করলো চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ

Share the post

তৌহিদুল ইসলামঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ৭৫ তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ এক ব্যতিক্রমধর্মী মানব স্থিরচিত্র প্রদর্শনীর আয়োজন করে। নগরীর কাজীর দেউড়িস্থ জিমনেসিয়াম মাঠপ্রাঙ্গনে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় দেশের সর্ববৃহৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ছবি সম্বলিত সর্বমোট ৪০০০ বর্গফুট আয়তনের মানব স্থিরচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক
মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় ও সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু’র সভাপতিত্বে উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এম.এ.সালাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও

জেলা পরিষদের সদস্য জননেতা শেখ আতাউর রহমান,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এম.পি., জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আ.স.ম. ইয়াসিন মাহমুদ,জেলা আওয়ামী লীগ সদস্য বেদারুল আলম চৌধুরী বেদার,মোঃ সেলিম এবং জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বখতিয়ার সাঈদ ইরান, হাটহাজারী উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান রাসেল,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল গুপ্ত,ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন,রাউজান উপজেলা ছাত্রলীগ (দক্ষিণ)-র ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাহেদ, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন,সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দিন,সাধারণ সম্পাদক এস.এম.রিয়াদ জিলান এবং মিরসরাই উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম-আহবায়ক একরামুল হক সোহেল সহ চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]