সুষ্ঠু নির্বাচন হলে আগামী দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান : জালালপুরে ধানের শীষের প্রার্থী হাবিব

Share the post
সাঈদ সম্রাট সাতক্ষীরা(তালা উপজেলা প্রতিনিধি) : সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর  ইউনিয়ন বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।রোববার বিকেলে জেঠুয়া কাঁচাবাজার চত্বরে জালালপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা ও কলারোয়ার সাবেক সংসদ সদস্য এবং ধানের শীষের প্রার্থী  হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আগামী দিন সুস্থ নির্বাচন হলে, এবং সর্বশ্রেণী মানুষ যদি শতভাগ ভোটে অংশগ্রহণ করতে পারে, তাহলে আগামী দিন বাংলাদেশের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবে।
এ সময় তিনি আরো বলেন, এ জেঠুয়া বাজারের ভালো কোন মার্কেট নাই, আমি নির্বাচিত হতে পারলে ভালো মার্কেট করে দিব, কানাইদিয়া ব্রিজ নির্মাণ করব, জেঠুয়ার খাল পুনরখানুন করব,
এ সময় তিনি আরো বলেন,  এই অঞ্চলের অসম্পূর্ণ উন্নয়ন এমপি নির্বাচিত হতে পারলে করব।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে  মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে  নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় জালালপুর  ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার সোহরাব হোসেনের সভাপতিত্বে ও আনারুল ইসলাম ও হাবিবুরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,  তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা  মিনি।জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]