সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩

Share the post
Image result for দুর্ঘটনা"

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

বুধবার ভোরে  এ দুর্ঘটনা ঘটে জানিয়ে ফায়ার সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম বলেন, ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া এলাকায় ট্রাক এবং কাভার্ডভ্যান সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

একটি আরেকটিকে ওভারটেক করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।

নিহতদের কুমিরা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হচ্ছে বলে জানতে পেরেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]