সিলেটে এক বছরে নির্যাতনের শিকার ৮৪৭ নারী

Share the post

গেলো বছরের ২৫ সেপ্টেম্বর স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক গৃহবধূ। দেশব্যাপী আলোচিত এ ঘটনা ছাড়াও সিলেট বিভাগে প্রায়ই ঘটছে ধর্ষণ ও নারী নির্যাতন।

গেল এক বছরে সিলেট বিভাগে ধর্ষণের শিকার ৩২৩ নারী। এছাড়া বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও ৫২৪ জন।
পুলিশের দেয়া এক হিসাবে দেখা যায়, বিভাগের ৪ জেলা- সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজারে গেলো বছর ধর্ষণের শিকার হয়েছেন ৩২৩ নারী। এসব ঘটনায় মামলা হয়েছে ২২৫টি।

এ বিষয়ে সিলেট মহানগর কমিশনার পুলিশ নিশারুল আরিফ বরেন, যে অপসংস্কৃতির দিকে আমরা ধাবিত হচ্ছি সেগুলাে যদি এখই আমরা নিয়ন্ত্রণ করেত না পারি তবে, নারী ও শিশুর উপর নির্যাতন কমানো খুব কঠিন হয়ে উঠবে। তাছাড়া অবক্ষয় রোধে সামাজিক সচেতনতায় আরো বেশি জোর দিতে হবে বলেও জানান তিনি।

শাবিপ্রবি যৌন নিপীড়ন প্রতিরোধ সেলের সদস্য অধ্যাপক জায়েদা শারমিন বলেন, মামলার তদন্তে গাফিলতি আর রাজনৈতিক প্রভাবে পার পেয়ে যাচ্ছে অনেক অপরাধী। যার কারণে বাড়ছে এসব অপরাধ। তাই এইসব স্পর্শকাতর মামলা তদন্তে নজরদারি আরো বাড়ানোর তাগিদ দেন তিনি।

বর্তমানে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ৩ হাজার ৪৭৬টি মামলা বিচারাধীন। বিচার প্রক্রিয়ায় ধীরগতির কারণে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে বলে দাবি ভুক্তভোগীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]