সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক শিক্ষার্থীর বিএনপিতে যোগদান

Share the post
জলিলুর রহমান জনি,সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত প্রায় শতাধিক শিক্ষার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে যোগদান করেছেন। বৃহস্পতিবার (আজ) বেলা সাড়ে ১১টায় শহরের একটি বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকুর হাত ধরে নতুন শিক্ষার্থীরা দলে যোগদান করেন। এ সময় নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় শিক্ষার্থীদের সচেতনভাবে গণতান্ত্রিক রাজনীতিতে যুক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে যারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন, তাদের বিএনপিতে যুক্ত হওয়া গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
তিনি আরও বলেন, বিএনপি সবসময় শিক্ষার্থী ও তরুণ সমাজের ন্যায্য দাবি আদায়ে পাশে ছিল এবং আগামীতেও একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের ভূমিকা অপরিসীম।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের বিএনপিতে যোগদান দলের সাংগঠনিক শক্তিকে আরও গতিশীল করবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন প্রজন্ম গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।
নবাগত শিক্ষার্থীরা জানান, দেশে চলমান বৈষম্য, দমন-পীড়ন এবং গণতান্ত্রিক অধিকার হরণের প্রতিবাদেই তারা বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বিএনপির নেতৃত্বে সক্রিয়ভাবে কাজ করতে চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]