খিদিরপুর ইউনিয়নের বীর আহম্মদপুর গ্রামে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

Share the post
মো হিমেল মিয়া,মনোহরদী নরসিংদী: নরসিংদী-৪ (মনোহরদী–বেলাব) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে খিদিরপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বীর আহম্মদপুর গ্রামে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা গ্রামবাসীর বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং ভোট প্রার্থনা করেন।
গণসংযোগে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা বিএনপির সদস্য ডা. এম এইচ কবির, সাগরদী ব্রিকস ফিল্ডের স্বত্বাধিকারী জনাব মাঈন উদ্দিন বাবুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য মাহমুদুর রহমান তপন, মনোহরদী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, মনোহরদী উপজেলা তাঁতী দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মেম্বার এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম।এছাড়াও গণসংযোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন যুবদল নেতা জনাব রুহুল আমিন শৈকত, জনাব রাসেল মিয়া, জনাব জাকির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতৃবৃন্দ বলেন, ধানের শীষ প্রতীক দেশের গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার প্রতীক। তারা বলেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণ ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ।গণসংযোগ শেষে নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এডভোকেট সরদার সাখাওয়াত হোসেন বকুলকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

শেরপুরে যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Share the post

Share the postজহুরুল ইসলাম জপি,শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার রৌহা ইউনিয়নের চরপাড়ায় যুব কল্যাণ ক্লাবের উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বিকেলে চরপাড়ার মরহুম ইদ্রিস আলী মেম্বারের বাড়ির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণে সাধারণ মানুষকে […]

রূপসীর শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরান আটক

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার শীর্ষ সন্ত্রাসী আতঙ্ক ইমরানকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। গত ১৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় রূপসী থেকে ঢাকার বিশেষ টিম চাঁদাবাজ আতঙ্ক ইমরানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ইমরান রূপসী এলাকার দিলার ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন।পুলিশ জানায়, ঢাকার বিশেষ […]