সিএমপির চান্দগাঁও থানার অভিযানঃ গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ০৮

Share the post

সাজ্জাদ হোসেন চৌধুরী ।।  স্টাফ রিপোর্টার

গত ০৮ অক্টোবর রাত ১০টা সময় একজন মহিলা  রাঙ্গুনিয়া থানাধীন গ্রামের বাড়ী হইতে চট্টগ্রাম শহরস্থ বর্তমান ঠিকানার বাসায় উদ্দেশ্যে সিএনজি অটোরিক্সা যোগ রওনা হয়। সেই মহিলা গত ০৮ অক্টোবর রাত অনুমান ১১টা দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথায় সিএনজি অটোরিক্সা হইতে নামিয়া তাহার বর্তমান ঠিকানার বাসার উদ্দেশ্যে রিক্সা ভাড়া করে।

ঐ মহিলা উক্ত রিক্সা যোগে কাপ্তাই রাস্তার মাথা হইতে চকবাজার যাওয়ার পথে সিএনজি অটোরিক্সা যোগে কতিপয় দুস্কৃতিকারী ভিকটিমকে বহনকারী রিক্সাকে পিছন পিছন লক্ষ্যে করতে থাকে। দুস্কৃতিকারীরা গত ০৮ই অক্টোবর রাত অনুমান ১১.৩০ মিনিটে সময় চান্দগাঁও থানাধীন মৌলভী পুকুর এলকায় ঐ মহিলার বহনকারী রিক্সা থামিয়ে ভিকটিমকে টেনে হেচড়ে চান্দগাঁও থানাধীন আরকান রোড মৌলভী পুকুর পাড়স্থ জনৈক আনোয়ার সাহেবের ৪র্থ তল বিল্ডিংয়ের ডান পাশের গলিতে নিয়ে ৮/১০ জন মিলে ঐ মহিলা কে গনধর্ষন করে।

উক্ত  মহিলা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এর ওসিসি তে চিকিৎসাধীন আছে। কতব্যরত পুলিশ জানায় উক্ত গনধর্ষন ঘটনায় সিএমপি’র উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব বিজয় বসাক, বিপিএম, পিপিএম(বার) মহোদয়ের দিকনির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) জনাব নাদিরা নূর, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (পাঁচলাইশ জোন) জনাব শহীদুল ইসলাম এর তত্ত্বাবধানে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আতাউর রহমান খোন্দকার ও পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব রাজেস বড়ুয়ার নেতৃত্বে চান্দগাঁও থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া গনধর্ষন ঘটনার মূল আসামী জাহাঙ্গীর(৩৮), মোঃ ইউসুফ(৩২), মোঃ রিপন(২৭), মোঃ সুজন(২৪), দেবু বড়ুয়া প্রঃ জোবায়ের হোসেন(নও মুসলিম)(৩১), মোঃ শাহেদ(২৪), রিন্টু দত্ত প্রঃ বিপ্লব(৩০) ও মনোয়ারা বেগম @ লেবুর মা(৫৫) কে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে চান্দগাঁও থানাধীন নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

চট্টগ্রামে প্রকাশ্য বন্দুকযুদ্ধে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব কর্মকর্তা নিহত, জিম্মি অন্তত ৩

Share the post

Share the post মো: সাইদুর রহমান সুমন, ব্যুরো প্রধান, চট্টগ্রাম :চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুরের ছিন্নমূল এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক র‍‍্যাব কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত র‍‍্যাব সদস্যের নাম মোতালেব। তিনি ডিএডি পদমর্যাদায় র‍‍্যাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় আরও কয়েকজন র‍‍্যাব সদস্য আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এছাড়া দুর্বৃত্তের হাতে জিম্মি রয়েছেন র‍্যাবের […]

তিন দশকের বিতর্কের অবসান: ভাসানচর চূড়ান্তভাবে সন্দ্বীপের অন্তর্ভুক্ত।

Share the post

Share the post শাহাদাত হোসেন সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি :দীর্ঘ তিন দশকের প্রাকৃতিক পরিবর্তন, প্রশাসনিক সিদ্ধান্ত ও সামাজিক আন্দোলনের পর অবশেষে ভাসানচরের মালিকানা নিয়ে চলমান বিতর্কের অবসান ঘটেছে। ভূমি মন্ত্রণালয় চূড়ান্তভাবে সিদ্ধান্ত দিয়েছে— ভাসানচরের ছয়টি মৌজা চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত। এর মধ্য দিয়ে নোয়াখালীর হাতিয়া ও চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা সীমানা […]