সাবধান, চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের আড়ালে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন ব্যবহার

Share the post

চট্টগ্রাম সিটি: চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটাসহ ভারি কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে এর সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় এ কাজের সঙ্গে জড়িত চারটি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছেন ভ্রাম্যমাণ আদালত।

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়। আর এ অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে।

ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেয়ার অপচেষ্টার। সেই সঙ্গে দামও রাখা হচ্ছে কয়েকগুণ বেশি।

চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বলেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেয়া হচ্ছে। 

চিকিৎসকদের মতে, মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেয়া হলে তা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে।

এ প্রসঙ্গে ডা. সেলিম জাহাঙ্গীর বলেন, ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন রোগীর জন্য ক্ষতিকর। এতে উপকারের থেকে ক্ষতিই বেশি। 

অনেকেই অপ্রয়োজনীয়ভাবে অক্সিজেন সিলিন্ডার বাড়িতে মজুত করছে বলে অভিযোগ উঠেছে। তবে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসা বাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার শঙ্কা সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বির।

তিনি বলেন, ভেজাল সিলিন্ডারে বিস্ফোরণ হতে পারে। এ ধরনের অক্সিজেন যেন বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবার সজাগ থাকতে হবে। মানুষকেউ সচেতন হতে হবে। 

যাদের বিরুদ্ধে অভিযোগ-তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন। তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন।

তারা বলেন, আমরা মূলত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ব্যবসা করি। রিফিল করি। তাই তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।  

অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী, বর্তমানে নগরীতে ছোট সাইজের সাড়ে তিনশ এবং বড় সাইজের তিনশ মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। যা প্রয়োজনের তুলনায় এক চতুর্থাংশ। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃব্রাহ্মণবাড়িয়ার শতবছরের পুরানো ঐতিহ্যবাহী আনন্দ বাজারের পুরাতন বাঁশ বাজারের বন্দোবস্ত বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ব্যবসায়ীরা। পরে বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা একই দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন চলাকালে আনন্দ বাজার মাছ ও শুটকি মহালের সভাপতি মোঃ খলিলুর রহমানের […]

আখাউড়া সীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই, অধিনায়ক ২৫ বিজিবি

Share the post

Share the postমাহমুদুল হাসান স্টাফ রিপোর্টার চট্টগ্রাম বিভাগঃসীমান্ত এলাকায় পুজা উদযাপনে কোনো হুমকি নেই বলে জানিয়েছেন বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ। তিনি মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শ্রী শ্রী রাধামাধব আখড়ায় পুজা মণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘সম্প্রীতি বজায় রেখে সীমান্ত এলাকার মণ্ডপগুলোতে পুজা হচ্ছে। বিজিবি তৎপর আছে। নির্বিঘ্নে পুজা উদযাপনে […]