সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল বাংলাদেশ।

Share the post

সাত বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ল বাংলাদেশ। আবহাওয়াবিদেরা বলেন, দেশের বেশির ভাগ এলাকার ওপর দিয়ে তীব্র ও মাঝারি দাবদাহ বয়ে যাচ্ছে।এতে অধিকাংশ এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের ওপরে ছিল। রোববার (২৫ এপ্রিল) দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল যশোরে ৪১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। আর রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩৯ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা আরও বাড়তে পারে। দাবদাহ আরও কিছু এলাকায় বিস্তৃত হতে পারে।দেশের আবহাওয়ার ইতিহাসে ২৫ এপ্রিল উল্লেখযোগ্য একটি দিন হয়ে থাকবে। এর আগে ২০১৪ সালের একই দিনে যশোরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪২ ডিগ্রি সেলসিয়াস। ওই বছর চুয়াডাঙায় তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসে ও ঢাকায় ৪০ ডিগ্রিতে উঠেছিল।

এর পরের বছরগুলোতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়নি। আর ঢাকার তাপমাত্রা ৩৯ দশমিক ৫–এর নিচে ছিল। আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, এপ্রিল-মে এমনিতে উষ্ণতম থাকে। এপ্রিলের শেষ সপ্তাহে বৃষ্টি সবচেয়ে কম থাকে। আর দেশের ওপর দিয়ে উষ্ণ বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে।

জানা গেছে, গত দুই যুগে বাংলাদেশে সর্বোচ্চ তাপমাত্রা ৪২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস উঠেছিল যশোরে। তার আগে ১৯৯৫ সালে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে রেকর্ড ৪৫ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল।

আগামী দু–তিন দিনের মধ্যে আকাশে মেঘ বেড়ে তাপমাত্রা কমে আসবে বলে জানান আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নামজুল হক। তিনি বলেন,  মাসের শেষ তারিখ থেকে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। এতে দেশের বেশির ভাগ এলাকার তাপমাত্রা ১ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]