সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে শনিবার সকাল১১টায় অনুষ্ঠিত হয়েছে ২ ও ৩ নং ওয়ার্ড কর্মী সম্মেলন–২০২৫।মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
সম্মেলনের সভাপতিত্ব করেন ৪নং কুমিরা ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক তাসলিমা বেগম,এবং সঞ্চালনা করেন ইউনিয়ন মহিলা দলের সদস্য সচিব রুবিনা পারভিন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবু মৃণাল কান্তি রায়,সাবেক সিনিয়র সহ–সভাপতি শেখ গোলাম মোস্তফা,সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন,তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি,কুমিরা ইউনিয়ন বিএনপির সভাপতি এস. এম. আব্দুল মালেক, সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, কুমিরা ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম বিশ্বাস, পাটকেলঘাটা থানা ছাত্রদল নেতা রিজভি আহমেদ, থানা ছাত্রদলের যুগ্নু আহবায়ক শেখ আলামিন হোসেন, কুমিরা ইউনিয়ন ছাত্রদল নেতা কাজী মারুফ প্রমূখ।
কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য জননেতা হাবিবুল ইসলাম হাবিব।বক্তব্যে বলেন—২০২১ সালে আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। আমি আপনাদের ভালোবাসা, আস্থা ও সংগঠনের শক্তিতে আবারও মাঠে আছি। জনগণের অধিকার ফিরিয়ে আনার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

