কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ১৫ নভেম্বর মহাসম্মেলন সফল করার প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  

Share the post
ফাহাদ, নারায়ণগঞ্জ :নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার আলেম-ওলামাদের উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে কাদীয়ানী কে অমুসলিম ঘোষণা ও সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শনিবার ( ৮ নভেম্বর) সকালে সোনারগাঁ মডেল মসজিদ সভাকক্ষে আগামী ১৫ নভেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের উদ্যোগে সম্মেলন সফল করার লক্ষে এক প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সোনারগাঁয়ের মাদ্রাসা মসজিদের প্রিন্সিপাল, সিনিয়র শিক্ষক, প্রতিটি মসজিদের ইমাম ও খতিব সহ  আলেম উলামা ও বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে বলেন, আমাদের এক দফা এক দাবি কাদিয়ানীকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এবং তাদের সকল নিষিদ্ধ কার্যক্রম বন্ধ করতে হবে অন্যথায় ঢাকা অচল করে দেওয়া হবে। আগামী ১৫ই নভেম্বর ঢাকা আল্লামাদের মহাসমাবেশ এই সিদ্ধান্ত দিতে হবে কাদিয়ানী অমুসলিম। কোন নাটকীয়তা ও বিকল্প রাস্তার সুযোগ নেই এটা তেরো কোটি মুসলমানদের প্রাণের দাবি। বিদায় ভাষণে নবী করীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম বলেছিলেন, আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না। অথচ কাদিয়ানীরা নবী মানে না নবীর পরে নবী আসবে এমন মন্তব্যে জাতি আজ বিভ্রান্ত তারা জাতিকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে এই কাদিয়ানীকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে করতে হবে এই মুহূর্তে। এক দাবি এক দফা কাদিয়ানী অমুসলিম।
সভায় সভাপতিত্ব করেন, খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি সোনারগাঁ শাখার সভাপতি মাও. মহিউদ্দীন খান, এবং পরিচালনা করেন মুফতি সাঈদুর রহমান ও মাও. মুহাম্মাদুল্লাহ, উদ্ভধনী বক্তব্য রাখেন মুফতী জহিরুল ইসলাম ফারুকী।
সকলের বক্তব্যে ১৫ নভেম্বর খতমে নবুওয়াত সম্মেলন সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, বিপুল পরিমান নগদ টাকা-স্বর্ণালংকার লুট

Share the post

Share the postবি এম আবুল হাসনাত, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন ছোট দড়িকান্দি গ্রামে যুক্তরাজ্য (লন্ডন) প্রবাসী হাবিবুর রহমান হিরন মোল্লা (৬৩)-এর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ এপ্রিল গভীর রাতে আনুমানিক রাত ২টা থেকে ৩টার মধ্যে ১৫/২০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল বারান্দার […]

নারায়ণগঞ্জে আবাসিক নলকূপের ওপর আরোপিত চার্জ বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ‎ ‎

Share the post

Share the postমোঃ আহাদ, (নারায়ণগঞ্জ) সদর প্রতিনিধি:‎২৫ এপ্রিল ২০২৬ আবাসিক এলাকায় ব্যবহৃত গভীর নলকূপের ওপর সিটি কর্পোরেশনের আরোপিত চার্জ বাতিলের দাবিতে  নারায়ণগঞ্জ শহীদ মিনার প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। “গভীর নলকূপ ব্যবহারকারী আবাসিক সমবায় সমিতি, নারায়ণগঞ্জ” এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, আবাসিক […]