সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা পাটকেলঘাটায় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের একটি নতুন ব্র্যান্ড শোরুম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল চারটায় পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড় সংলগ্ন ওভারব্রিজ সড়কের ভেনাস ফটোস্ট্যাটের সামনে শোরুমটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।শোরুমটির উদ্বোধন করেন পাটকেলঘাটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও টাটা ক্রপ কেয়ার কোম্পানির চেয়ারম্যান গোবিন্দ সাধু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শোরুমের সত্ত্বাধিকারী রূপায়ণ হাজরাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
উদ্বোধনকালে শোরুমের সত্ত্বাধিকারী রূপায়ণ হাজরা বলেন, “স্যামসাং বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ও ইলেকট্রনিক্স ব্র্যান্ড। আমাদের মূল লক্ষ্য হলো পাটকেলঘাটার ক্রেতাদের কাছে স্যামসাংয়ের আসল পণ্য ন্যায্য মূল্যে এবং উন্নত বিক্রয়োত্তর সেবার মাধ্যমে পৌঁছে দেওয়া।”
উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা শোরুমের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। নতুন এই শোরুমটি চালুর ফলে স্থানীয় গ্রাহকেরা এখন হাতের কাছেই স্যামসাংয়ের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও গ্যাজেট কেনার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

