তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জ থেকে ঢাকায় যাবে ৩০ হাজার নেতাকর্মী

Share the post
জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি: দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিরাজগঞ্জ জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে জেলার ৯টি উপজেলা থেকে প্রায় ২৫ থেকে ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন।
জেলা বিএনপি সূত্রে জানা গেছে, এ উপলক্ষে সিরাজগঞ্জ থেকে ৬০টি বাস, অন্তত ১০০টি মাইক্রোবাস এবং সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন প্রস্তুত রাখা হয়েছে। নেতাকর্মীদের যাতায়াত নির্বিঘ্ন করতে জেলা বিএনপি দফায় দফায় প্রস্তুতি সভা ও প্রচার-প্রচারণা চালিয়েছে।
তারেক রহমান ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন। দীর্ঘ ১৭ বছর পর তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। এ উপলক্ষে ২৪ ডিসেম্বর (বুধবার) রাত ১১টায় সিরাজগঞ্জ পৌরসভার মালশাপাড়া কবরস্থানের সামনে ৬০টি বাস প্রস্তুত থাকবে।
 বাসগুলো রাত ১১টার মধ্যেই নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রায় ২ হাজার ৫০০ জন নেতাকর্মী ঢাকায় যাবেন। এছাড়া ১৪০টি বাসে প্রতিটিতে গড়ে ৭০ জন করে যাত্রা করবেন। বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০০টি মাইক্রোবাসে আরও প্রায় ১ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। পাশাপাশি আলাদাভাবে ৮ থেকে ৯ হাজার নেতাকর্মী নিজ উদ্যোগে ঢাকায় যাওয়ার পরিকল্পনা করেছেন। সব মিলিয়ে ঢাকাগামী নেতাকর্মীর সংখ্যা ২৫ থেকে ৩০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে তিনি জানান।
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, দীর্ঘদিন পর প্রিয় নেতা তারেক রহমানকে একনজর দেখার জন্য জেলার নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যাচ্ছেন। সবার মধ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনা কাজ করছে।
তিনি আরও জানান, জেলা ও উপজেলা পর্যায় থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের উদ্দেশ্যে নির্দেশনা দেওয়া হয়েছে—কেউ মাস্ক বা হেলমেট পরবেন না এবং বাসে ওঠা বা অবস্থানকালে পাশের ব্যক্তির পরিচয় দায়িত্বশীল নেতাকর্মীরা নিশ্চিত করবেন।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে সিরাজগঞ্জ জেলা বিএনপির এই ব্যাপক প্রস্তুতি দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]