সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে রবিবার (৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
সভায় জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। এসময় সেখানে আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা সেনা ক্যাম্পের অধিনায়ক মেজর সজীব, সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুস সালাম, ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা পৌরসভার সিইও মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আবুল কালাম বাবলা, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সায়েদুর রহমান মৃধা, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরা উপ-পরিচালক নাজমুন নাহার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মুহা: আবুল খায়ের, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা স.ম শহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। সভায় এ সময় জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এসময় সাতক্ষীরা প্রেসক্লাবের দুই গ্রপের দ্বন্দ নিরসন, যানজট নিরসন ও সড়কের উন্নয়নসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]