শাহজাদপুরে বিএনপি’র ধানের শীষ প্রতীকের পক্ষে উঠান বৈঠক ও প্রচারণা সভা অনুষ্ঠিত

Share the post
মো: সবুজ হোসেন রাজা, সিরাজগঞ্জ প্রতিনিধি :সিরাজগঞ্জের শাহজাদপুরের ৫ ও ৬ নং ওয়ার্ডে বিএনপি’র ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা উপলক্ষে উঠান বৈঠক ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিকভাবে উঠান বৈঠক আকারে শুরু হওয়া সভা পরবর্তীতে জনসভায় রূপ নেয়, যেখানে স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ইকবাল হোসেন হিরু এবং সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ হেলাল উদ্দিন, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, এবং সঞ্চালনা করেন বাদশাহ মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সবুজ, উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম রাজা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম এবং সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ প্রমুখ।
এসময় ড. এম এ মুহিত তার বক্তব্যে বলেন, বিএনপি’র পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করেছি। জনগণের অধিকার আদায় করাই  লক্ষ্য। ভোটের মাধ্যমে যদি জনগণ আমাদের বিজয়ী করেন, আমরা শাহজাদপুরে ব্যবসা-বাণিজ্য ও সার্বিক পরিবেশে শৃঙ্খলা বজায় রাখা, চাঁদাবাজি দূরীকরণ এবং শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কাজ করব।তিনি ভোটারদের স্থানীয় উন্নয়ন ও শান্তি রক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]