সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরায় রুফটপ সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ জুলাই) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সোলার প্যানেল স্থাপন বিষয়ক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, স্থানীয় সরকারের বিভাগ সাতক্ষীরার উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান হোসেন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো. জুলফিকার রহমান, পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম, জেলা তথ্য অফিস মো. জাহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক সঞ্জীব কুমার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপপরিচালক মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, ওজোপাডিকো সাতক্ষীরার সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার মো. শামসুজ্জোহা কিরণ প্রমুখ।
চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ ও দেশের জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সকল সরকারি প্রতিষ্ঠানসহ সরকারি স্কুল কলেজ ও মাদ্রাসায় সরকারি নির্দেশনা মোতাবেক সোলার প্যানেল স্থাপন করতে হবে সভায় জানানো হয়। সে লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন ও সিদ্ধান্ত গৃহীত হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

মাগুরার শ্রীপুরে সাচিলাপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

Share the post

Share the postজিল্লুর রহমান সাগর,মাগুরা প্রতিনিধি:মাগুরা জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সাচিলাপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের একটি বড় ইলেকট্রনিক্স ও স্যানিটারি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গতকাল বুধবার (২২ জুলাই) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাচিলাপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো: […]

ববি মেডিকেল সেন্টারের ভুল চিকিৎসায় ভোগান্তিতে শিক্ষার্থী

Share the post

Share the postববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মেডিকেল সেন্টারে চিকিৎসাসেবা নিয়ে অবহেলা ও ভুল ড্রেসিংয়ের অভিযোগ তুলেছেন এক শিক্ষার্থী। তার দাবি, প্রাথমিক চিকিৎসায় অবহেলার কারণে পায়ে সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে দুই দফা অস্ত্রোপচার করাতে হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ অভিযোগ […]