দুগার্পুরে কমরেড মনি সিংহের ১২৪তম জন্মদিন পালিত

Share the post

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর(নেত্রকোনা)প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে বৃটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমডের মণি সিংহের ১২৪তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দিনব্যাপি নানা আয়োজনে এ জন্মবার্ষিকী পালিত হয়।

এ উপলক্ষে কমরেড মণি সিংহ মেলা উদযাপন কমিটির আয়োজনে মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেলা উদযাপন কমিটির আহ্বায়ক কমরেড ডাঃ দিবালোক সিংহ। পরবর্তিতে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের পক্ষ থেকে কমরেড মনিসিংহের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ্য অর্পন শেষে মনি সিংহ মিলনায়তনে মহান নেতার কর্ম ও ব্যক্তি জীবনের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আলোচনা সভায়, কমরেড ডাঃ দিবালোক সিংহের সভাপতিত্বে, সিপিবি উপজেলা কমিটির সাধারণ সম্পাদক রুপন কুমার সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মেলা উদযাপন কমিটির যুগ্ন—আহবায়ক অজয় সাহা, সিপিবি‘র সভাপতি আলকাছ উদ্দিন মীর, সিপিবি উপজেলা কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মোরশেদ আলম, সদস্য শামছুল আলম খান, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সফিউল আলম স্বপন, জাহাঙ্গীর আলম রিপন, আদিবাসী ফোরামের নেতা নিরন্তর বনোয়ারী, নারীনেত্রী তাসলিমা বেগম প্রমুখ। আলোচনা শেষে শিল্পকলা একাডেমি ও উদীচী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

কমরেড মণিসিংহ ১৯০১ সালের ২৮ জুলাই কলকাতার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি সততা, সাহস, আত্মত্যাগ, মানবপ্রেম, গরীব—দুঃখী শোষিত—নির্যাতিত মেহনতি মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, গভীর দেশপ্রেম এর মূর্ত প্রতীক হয়ে থাকবেন। তিনি আ—মৃত্যু গরিব মেহনতি মানুষের মুক্তির লক্ষে সংগ্রাম করে গেছেন। ১৯৯০ সালের ৩১ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

Share the post

Share the postপাবিপ্রবি প্রতিনিধি:পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ফার্মেসি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের (১৭ ব্যাচ) কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের (১৮ ব্যাচ) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নবীন শিক্ষার্থীর নাম মুশফিকুর রহমান তুহিন। অভিযুক্ত সিনিয়র শিক্ষার্থীরা হলেন ফার্মেসি বিভাগের সোহানুর, সাকিব, জাহিদ, তানিম, ইউনুস, মুশফিক ও সাইদুরসহ আরও কয়েকজন। খোঁজ নিয়ে জানা যায়, মঙ্গলবার […]

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]