সাতক্ষীরায় ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশে দিলো ছাত্রদল

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার খানপুর বাজার থেকে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
আটককৃত ছাত্রলীগ কর্মী রাসেল খানপুর গ্রামের আক্তারুজ্জামানের ছেলে। তার পিতা আক্তারুজ্জামান শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
সাতক্ষীরা সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি জানান, “ছাত্রলীগের ওই কর্মী খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করেছেন। এতে ক্ষুব্ধ হয়ে আমরা আইন অনুযায়ী তাকে পুলিশে সোপর্দ করেছি।”
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিমুল আলম আটককৃত ছাত্রলীগ কর্মীর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভিযোগের ভিত্তিতে ওই কর্মীকে থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]