নরসিংদীতে রেললাইনের পাশে প্রবাসীর খন্ডিত মরদেহ উদ্ধার

Share the post
আশিকুর রহমান, নরসিংদী : নরসিংদীর পলাশে এক প্রবাসীর পাঁচ খন্ড মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে পলাশ উপজেলার ঘোড়াশাল রেললাইনের পাশ থেকে এ উদ্ধার করা হয়। নিহত আব্দুল গনি পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার আঁটিয়াগাঁও গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।নিহতের স্বজনরা জানান, আব্দুল গনি প্রায় দেড় যুগ ধরে সিংগাপুরের কাজ করছিলেন। আব্দুল গনি কিছুদিন আগে সিংগাপুর থেকে ছুটিতে নিজ বাড়িতে বেড়াতে আসেন। এই মাসের ২৯ তারিখে আবার সিংগাপুরে তার কর্মস্থলে ফিরে  যাওয়ার কথা ছিল।নিহতের স্ত্রী জানান গতকাল (শুক্রবার) রাত পৌনে ১০টায় তার মোবাইল ফোন বন্ধ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে রাতেই ঘোড়াশাল ফাঁড়ি পুলিশ ও পলাশ থানা পুলিশকে এ বিষয়ে জানানো হয়। পরে পুলিশসহ আমরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে পাইনি। তার ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ। কিন্তু রাত পৌনে ২টায় ও ফজরের নামাজের সময় নম্বরটি খোলা থাকলেও পরে আবার তা বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি পর তার মরদেহ ঘোড়াশাল রেললাইনের আশে পাশে পাঁচ টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘাটন সহ আমার স্বামীর হত্যার বিচার চাই। এর আগে শনিবার সকাল সাড়ে ৬টায় ঘোড়াশাল ফ্ল্যাগ ও ঘোড়াশাল দুই রেলস্টেশনের মাঝে রেললাইনের নিচে অজ্ঞাত একজনের খণ্ডিত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রেলওয়ে পুলিশ। পরে মরদেহটি প্রবাসী আব্দুল গনির বলে শনাক্ত করেন তার ভাই মনির হোসেন।নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মো. নাজিম উদ্দিন বলেন, আমরা সকাল সাড়ে ৭টায় মরদেহ পড়ে থাকার খবর পাই। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত শেষে এ মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]