সাতকানিয়া, খুনের ২৪ঘন্টার মধ্যেই রহস্য উদঘাটন
খোরশেদ আলম, লোহাগাড়া প্রতিনিধি: চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন সদর ইউ.পি-র বারদোনা সাকীনে আবদুল গণি রকি (২৩) কে গত ২৫/০৬/২০২১ ভোররাত ০১:৩০ অজ্ঞাত আসামীকতৃক ছুরিকাঘাতে গুরুতর আঘাত করে। হাসপাতালে আনীত হওয়ার পর ২৫/০৬/২০২১ ০৫:২০ঘ: কর্তব্যরত ডা: মৃত ঘোষনা করেন।
উক্ত হত্যা কান্ডের বিষয়ে বিষয়ে ব্যাপক ও বিস্তৃত তদন্ত এবং নিবিড় জিজ্ঞাসাবাদের প্রচেষ্টায় ও সার্বিক তথ্য বিশ্লেষনে আসামী ১) সোহেল ২) সফিক সহ অপর একজন সহ তিনজনের জড়িত থাকার প্রাথমিক তথ্য উদঘাটন করা হয়।
আসামী সোহেল(২৩) কে ২৬/৬/২০২১ রাতে ধৃত করিয়া ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ওই দিন ভোর বেলায় সে প্রাথমিক ভাবে তথ্য সমুহ দিতে থাকে ।
তথ্য মতে ওই দিন ভোরে অপর আসামী শফিক (২১) কে বারদোনা সাকীনে ব্যাপক অভিযান করিয়া ধৃত করা হয়। আসামী শফিকের দেখানো মতে তাহার দখলে সুকৌশলে লুকাইয়া রাখা হত্যায় ব্যবহৃত ছুরি ও ভিকটিমের মোবাইল ফোনটিও উদ্ধার ও জব্দ করা হইয়াছে।
এই বিষয়ে সাতকানিয়া থানার পুলিশের অক্লান্ত পরিশ্রমে বিষয়টি উদঘাটন হয় এবং তারা আসামিদের ধরতে সক্ষম হয় তারা তাদের জবানবন্দি নেয় এবং সকল প্রকার তথ্য সংগ্রহ করে
এই সংক্রান্তে মৃত রকির পিতা আহামদ কবির পিতা মৃত মোকতার আহমদ সাং হারবাং থানা চকোরিয়া, কক্সবাজার এর এজাহারের ভিত্তিতে সাতকানিয়া থানার মামলা করেন। এই তদন্ত ভার এস. আই মুকিবুল হোসেনএর উপর ন্যাস্ত করা হয়।
এসআই(নিঃ) মোঃ মুকিবুল হোসেন সঙ্গীয় অফিসার-ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া সাতকানিয়া থানাধীন সদর ইউপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করিয়া আসামী ১। মোঃ শফিকুল আলম (২১), পিতা-মৃত খুলু মিয়া, মাতা-সাহারা খাতুন, ২। মোঃ সোহেল (২১), পিতা-মোঃ শাহ আলম, মাতা-মমতাজ বেগম, উভয় সাং-বালার পাড়া, ৭নং ওয়ার্ড, সাতকানিয়া সদর ইউপি, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীদেরকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

