সাতকানিয়ায় বাস-ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে আহত ১০

Share the post

সাতকানিয়ায় বাস ট্রেইলার মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মাদারবাড়ি এলকার সেভেন বিএম ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।এসময় সড়কে প্রায় এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কের উভয় পাশে শত শত গাড়ি আটকা পড়ে। পরে পুলিশ রেকার দিয়ে সড়ক থেকে ট্রেইলারটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।স্থানীয় বাসিন্দা সেভেন বিএম ইটভাটার মালিক শামসুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে ইটভাটার সামনে চট্টগ্রামমুখী (ঢাকামেট্রো-ঢ-৮১-০১৫৬) নাম্বারের ট্রেইলারের সাথে লোহাগাড়াগামী (চট্টমেট্রো -জ-০৫-০৩২৪) মিনি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ গাড়ির কমপক্ষে ১০ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার সাথে সাথে ইটভাটার শ্রমিকেরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় আশশেফা হাসপাতালে পাঠিয়ে দেন। এসময় সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। আহতদের মধ্যে হাসপাতাল থেকে ছয় জনের নাম পাওয়া যায়।তারা হলেন, ট্রেইলারের হেল্পার জাকির সপন (৩৩), যাত্রী ফারুক (২০), আব্দুস ছালাম (৬০), হেলাল উদদীন, বাসের চালক ফজলুল হক (৬৫) ও ট্রেইলারের চালক আবু বক্কর (৩৮)।দোহাজারী হাইওয়ে পুলিশের এসআই মোহাম্মদ ফারুক উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। দুর্ঘটনা পতিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]