সাংবাদিক একে বিজয়ের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১

Share the post

মাসুদ পারভেজ, স্টাফ রিপোর্টার : বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের ওপর হামলার ঘটনায় মোখলেছুর রহমান (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কাউলজানি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান বাসাইল উপজেলার কাউলজানি হাইস্কুলপাড়া এলাকার নুরুল আমিনের ছেলে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন উর রশিদ বলেন, সাংবাদিক একে বিজয়ের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্যান্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইলের কাউলজানিতে ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি জমি নিয়ে পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলছিল। গত ৭ ফেব্রুয়ারি সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করে। চেয়ারম্যান এ পরিস্থিতি দেখানোর জন্য বাংলা ট্রিবিউন প্রতিনিধি একে বিজয়কে ফোন করে ডেকে নেন। বিজয় ঘটনাস্থলে গিয়ে দেখতে পান, চেয়ারম্যানের লোকজন পরিবারটিকে ঘর তুলতে বাধা দিচ্ছে। এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যানের পক্ষের লোকেরা ঘরের খুঁটিসহ অন্যান্য জিনিসপত্র ছুড়ে ফেলে। ঘটনাস্থলে চেয়ারম্যানের ডাকে গিয়ে উল্টো তার অনুসারীদের অপকর্মের ছবি তুলতে গেলে হামলার শিকার হন বাংলা ট্রিবিউনের টাঙ্গাইল প্রতিনিধি এনায়েত করিম বিজয়। হামলার ঘটনায় চেয়ারম্যান হাবিবুর রহমান দুঃখ প্রকাশ করলেও দোষীদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। পরে পুলিশের সহায়তায় বিজয়কে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহত এনায়েত করিম বিজয় নিজেই বাদী হয়ে বাসাইল থানায় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী হবিকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও আরও ১০-১২ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]