সরাইল ব্যাটালিয়নের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ

Share the post

মোঃ শামীম মিয়া,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের নির্দেশনা “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্যসহ যেকোনো ধরনের চোরাচালানি পণ্য বাংলাদেশে প্রবেশ রোধে তৎপরতা জোরদার করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। এ লক্ষ্যে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৪ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ বিষ্ণপুর বিওপির একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাশেমপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৪/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় মদ ১৬৬ বোতল জব্দ করা হয়।জব্দকৃত মদের আনুমানিক সিজার মূল্য ২,৪৯,০০০/- (দুই লক্ষ ঊনপঞ্চাশ হাজার) টাকা।

এছাড়াও, ২৫ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর অধীনস্থ আজমপুর বিওপির টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আজমপুর এলাকায় আরেকটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ২০১৯/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিচালিত এ অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ইস্কফ ৯৮ বোতল জব্দ করা হয়। জব্দকৃত ইস্কফের আনুমানিক সিজার মূল্য ৩৯,২০০/- (ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা।

সব মিলিয়ে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) কর্তৃক মোট ২,৮৮,২০০/- (দুই লক্ষ আটাশি হাজার দুইশত) টাকা মূল্যের ভারতীয় মদ ও ইস্কফ জব্দ করা হয়েছে।উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া উপজেলা এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ মাত্রায় অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]