কুশোডাঙ্গায় ইউনিয়ন কমপ্লেক্স ও গাছস্কুলের ৪ তলা ভবন নির্মাণের প্রতিশ্রুতি হাবিবুল ইসলাম হাবিবের

Share the post
সৈয়দ আব্দুস সালাম পান্না, সাতক্ষীরা : সাতক্ষীরার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গায় বিএনপির আয়োজনে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার বিকেলে পানিকাউরিয়া হাইস্কুলে ফুটবল মাঠে কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়া সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, আমি নির্বাচিত হলে কুশোডাঙ্গা ইউনিয়ন কমপ্লেক্স করে দিব। কুশোডাঙ্গা গাছস্কুলের ৪ তলা ভবন নির্মাণ, অবহেলিত রাস্তাঘাটের উন্নয়ন, এবং কলারোয়া যেহেতু সীমান্তবর্তী অঞ্চল, তাই মাদক নির্মূলে সর্বোচ্চ চেষ্টা করব।
তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং কৃষি ভাতা দেয়া হবে।
নির্বাচনীয় জনসভায় কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র আক্তারুল ইসলাম, উপজেলা বিএনপির মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইচ উদ্দিন, কলারোয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, কলারোয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান তুহিন, সাতক্ষীরা জজ কোর্টের উকিল মিজানুর রহমান মিজান।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন, কলারোয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চু, বর্তমান সভাপতি এম ও হাকিম সবুজ,
কলারোয়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনিরুজ্জামান, স্থানীয় বিএনপি নেতা রাজুসহ জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]

সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে সপ্তাহে ৪ দিন রোস্টার উনুযায়ী ছুটি কাটান তিন চিকিৎসক

Share the post

Share the postশফিকুল বারী,সুনামগঞ্জ প্রতিনিধি :সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে অ্যানেস্থেসিয়া বিভাগের তিন চিকিৎসকের দায়িত্ব পালন পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সরকারি চাকরির বিধি অনুযায়ী প্রতিদিন কর্মস্থলে উপস্থিত থাকার পরিবর্তে তারা নিজেদের মধ্যে রোস্টার করে হাসপাতালে দায়িত্ব পালন করছেন। বাকি সময়ে কেউ সিলেটে, আবার কেউ সুনামগঞ্জের বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন বলেও অভিযোগ […]