সন্দ্বীপ স্টুডেন্টস সোশ্যাল সোসাইটি’র উদ্যোগে মাস্ক বিতরণ

Share the post

মোঃ ফায়েল খান (সন্দ্বীপ প্রতিনিধি): সন্দ্বীপ সহ সারা দেশে করোনা কালীন আপদের মধ্যে শিশু ও শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আহবায়ক কমিটি সন্দ্বীপ স্টুডেন্টস সোশ্যাল সোসাইটি’র উদ্যোগে সন্দ্বীপ ও চট্টগ্রামে মাস্ক বিতরণ করেছে। উড়িরচরের বাংলা বাজারের শিক্ষার্থীদের মধ্যে মাস্ক বিতরণ করেছে উক্ত সোসাইটির আহবায়ক কমিটির সদস্য মোঃ নাজিন উদ্দিন। সন্দ্বীপে বিতরণ করেছে আহবায়ক কমিটির সদস্য শামীম সায়েদ। চট্টগ্রামে বিতরণ করেছে চৌধুরী কেফায়েত মাসুম। উক্ত মাস্ক বিতরণে অংশগ্রহণ করেছে সন্দ্বীপ স্টুডেন্টস সোশ্যাল সোসাইটি’র আহবায়ক কমিটির সদস্যবৃন্দ। সদস্যগণ হলেন – সর্বজনাব চৌধুরী কেফায়েত মাসুম, মোঃ নাজিম উদ্দিন, শামীম সায়েদ, কেএম শাহাদাত হোসাইন, এমএন ইসলাম, এমএসএইচ ফয়সাল, মোঃ ইসমাইল হোসাইন, মোঃ আমিনুল ইসলাম ও নাজমুল হোসাইন। এই মহতী উদ্যোগে পরামর্শ দানে ও অন্যভাবে সহযোগিতা করার জন্য জনাব শিব্বীর আহমেদ তালুকদারকে ধন্যবাদ জানিয়েছে সন্দ্বীপ স্টুডেন্ট সোশ্যাল সোসাইটি’র আহবায়ক কমিটি।

উল্লেখ্য যে, বিতরণকৃত মাস্কে সন্দ্বীপ স্টুডেন্ট সোশ্যাল সোসাইটি’র লগো ও নামের ছাপ ছিল। সন্দ্বীপে মাস্ক বিতরণ করতে আগ্রহী ছাত্রদেরকে ও সন্দ্বীপ স্টুডেন্ট সোশ্যাল সোসাইটি’র সদস্য হতে আগ্রহীকে ফেইজবুক মেসেঞ্জারে (https://www.facebook.com/groups/591438695145360) যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

ঘোড়াঘাটে করতোয়ার ভাঙনের মুখে আশ্রয়ণ প্রকল্প ও শতাধিক বসতবাড়ি, আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের।

Share the post

Share the postশাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে করতোয়া নদীর অব্যাহত ভাঙনে চরম ঝুঁকির মুখে পড়েছে একটি আশ্রয়ণ প্রকল্পসহ শতাধিক বসতবাড়ি। নদীর তীব্র ভাঙনে যেকোনো মুহূর্তে ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় দিন কাটছে তীরবর্তী মানুষের। ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছেন অসহায় পরিবারগুলো। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের কুলানন্দনপুর নাপিতপাড়া এলাকায় সরেজমিন গিয়ে এমন ভয়াবহ চিত্র দেখা […]

ফরিদপুরে বিএসটিআইর মোবাইল কোর্ট: ৩ প্রতিষ্ঠানে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা

Share the post

Share the postমো: মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলায় ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে পরিচালিত যৌথ মোবাইল কোর্টে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সময় মোট তিনটি মামলায় ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অননুমোদিত খাদ্য রং জব্দ করে ধ্বংস করা হয়। মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) ফরিদপুর […]