সন্দ্বীপ অস্র ও ইয়াবা সহ ৩ ডাকাত আটক
মোঃ ফায়েল খান(সন্দ্বীপ প্রতিনিধি): চট্রগ্রামের সন্দ্বীপে ডাকাতি করার সময় ৩ ডাকাত কে আটক করেছে সন্দ্বীপ থানার পুলিশ। ২২ জুন মুঙ্গলবার রাত ১২ টায় মুছাপুর পন্ডিতের হাটের পাশ থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে কিরিছ, চুরি ও ৫৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক ৩ ডাকাতের সদস্য হলেন মোঃ তাহের (৪২) মুছাপুর, মোঃ রহিম (৩২) গাছুয়া, মেঃ মনির (২৬) মুছাপুর।
স্থানীয়দের সূত্রে জানা যায় সন্দ্বীপ মুছাপুর ইউনিয়নের পন্ডিতের হাটের দক্ষিনে প্রায় দেড় কিলোমিটার এলাকায় ছিতনাই বেড়ে যায়। দু-দিন আগেও এনাম নাহারের ব্যবসায়ীক মেরে ৫০ হাজার টাকা ছিনতাই করে ছিনতাইকারীরা এই ঘটনার পর থেকে পুলিশ টইল জোরদার করে এবং রাতে টইল করার সময় পুলিশের সি এন জি থামানোর সংকেত দেয় ছিনতাইকারীর দল পরে পুলিশকে দেখলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ৩ জন কে আটক করে বাকিরা পালিয়ে যায়।
সন্দ্বীপ থানার অফিসার ইনর্চাজ ( ওসি) বশির আহম্মেদ জানান গোপনসূত্রে ভিত্তিতে অভিযান চালিয়ে ৩ ডাকাত সদস্যকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে চুরি, ইয়াবা উদ্ধার করা এবং পালাতক ডাকাত সদস্যকে আটক করার জন্য অভিযান চলছে বলে জানান।

