সন্দ্বীপে নৌবাহিনী-পুলিশের যৌথ অভিযানে একনলা বন্দুকসহ দেশীয় অস্ত্র উদ্ধার

Share the post
শাহাদাত হোসেন ,সন্দ্বীপ  প্রতিনিধি: দেশের সার্বিক নিরাপত্তা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে সন্দ্বীপে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে সন্দ্বীপ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শ্যামল কলোনি এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানের সময় একটি ডোবায় বস্তার ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি একনলা বন্দুক ও ৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নৌবাহিনী সূত্র আরও জানায়, দেশের সার্বিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Releated

লন্ড‌নে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সভা অনুষ্ঠিত

Share the post

Share the postশহিদুল ইসলাম, সি‌লেট: যুক্তরা‌জ্যে সিলেট শাহজালাল হাউজিং এস্টেটস (উপশহর) প্রবাসী অ্যাসোসিয়েশনের উদ্যো‌গে সম্প্রতি ২১ জুলাই ২০২৬, মঙ্গলবার সন্ধ‍্যায় লন্ডনের সোনারগাঁও রেস্টুরেন্টে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং প্রবাসীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনের আহবায়ক মুহাম্মদ আয়াছ মিয়া’র সভাপতিত্বে ও সদস‍্য […]

রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের উদ্যোগে চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ

Share the post

Share the postবি এম আবুল হাসনাত বাপ্পী, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া, ছনুয়া ইউনিয়নের শেখ মঙ্গলঘাটা, কুদুকখালী ইসলামিয়া তাহফিজুল কুরআন বালক-বালিকা মডেল মাদরাসা ও বাইতুল জামে মসজিদের পাশের আশ্রয়ণ কেন্দ্রসহ আশপাশের এলাকার সহস্রাধিক বন্যার্তকে চিকিৎসাপত্র, ওষুধ ও খাবার বিতরণ করা হয়েছে। গত ২১জুলাই মঙ্গলবার ও ২২জুলাই বুধবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য […]